পবায় মাশরুম পরিচিতি সভা অনুষ্ঠিত

Mushroom introduction meeting held in Pobai
স্টাফ রিপোর্টার:- ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন সারা বাংলা
স্টাফ রিপোর্টার:- ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন
পবায় মাশরুম পরিচিতি সভা অনুষ্ঠিত
মাশরুম পরিচিতি সভা

"প্রাকৃতিক খাদ্য অনুসরণ করি, সুস্থ, সুন্দর দেহ গড়ি" স্লোগানে পবা উপজেলার বড়গাছীতে মাশরুম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে বড়গাছী হাট আম বাগানে উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান মেসার্স মুর্শিদা এন্টারপ্রাইজ এর আয়োজনে মাশরুম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও মেসার্স মুর্শিদা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রায়হান আলী জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, বারসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, নারী নেত্রী শিউলী রানী সাহা, ডিএমকেএস পরিচালক মোসা. রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র পরিচালক মো. ইউসুফ আলী চৌধুরী, আদিবাসী ষুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সহ জৈব্য কৃষি উদ্যোক্তা, কৃষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, মাশরুম একটি পুষ্টিকর, সুস্বাদু আদর্শ খাবার। এটি ঔষধি গুণসম্পন্ন একটি অত্যন্ত সম্ভাবনাময় ফসল। যা পরিবেশবান্ধব ও প্রাকৃতিক দুর্যোগসহনশীল এবং সারাবছর চাষের জন্য উপযোগী। পুষ্টিমান অধিক এবং উন্নতমানের প্রোটিন থাকায় মানবদেহের জন্য মাশরুম অতি উপকারী। মাশরুম চাষে জায়গা ও মূলধন কম লাগে। অল্প জায়গায় বিশেষ পদ্ধিতিতে চাষ করা যায়। মাশরুম চাষে উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণে সহায়ক হবে। ভিটামিন, খনিজ ও এন্টি অক্সিডেন্টের উত্তম উৎস মাশরুম এছাড়া রোগ প্রতিরোধ ও নিরাময়ে সহায়তা করে থাকি। তাই ভাত, রুটি, মাছ, মাংশ, সবজির পাশাপাশি খাদ্য তালিকায় একে স্থান করে দিতে হবে। পুষ্টিগুণে সমৃদ্ধ জনপ্রিয় মাশরুম খাবারটি নিয়মিত গ্রহণ করি এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করার আহ্বান জানান অতিথিবৃন্দ।