রঙে রঙে বসন্ত বরণে মুখর রাজশাহী কলেজ

Rajshahi College is full of colors welcoming spring
বিশেষ প্রতিনিধি, জেসিকা শেখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন সারা বাংলা
বিশেষ প্রতিনিধি, জেসিকা শেখ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন
রঙে রঙে বসন্ত বরণে মুখর রাজশাহী কলেজ
ছবি - জেসিকা শেখ

ফাল্গুন উপলক্ষে রাজশাহী কলেজে বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) কাল ১০ থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আবহ, শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় পুরো কলেজ প্রাঙ্গণ।

দিবসটি উপলক্ষে এক বর্ণিল র‍্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। রঙিন পোশাক, ফুলের অলংকার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয়। এ সময় ঢোলের তালে তালে নাচ, গান ও নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।


র‍্যালি শেষে কলেজের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। বসন্তের গান ও বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পরিবেশনায় নতুন ঋতুকে বরণ করে নেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানান, বসন্ত বরণ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন ক্যাম্পাসে সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।

পুরো আয়োজন ঘিরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ, যা বসন্তের রঙে রাঙিয়ে তোলে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে।