প্রথম ওভারেই অভিষেকের বিদায়, পাওয়ার প্লেতে ভারতের ৫২

Abhishek departs in the first over, India's 52 in the powerplay
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১ অপরাহ্ন
প্রথম ওভারেই অভিষেকের বিদায়, পাওয়ার প্লেতে ভারতের ৫২
সংগৃহীত ছবি

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। এরপরও ভালো সূচনা পেয়েছে তারা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫১ রান।

এখন ৩২ রানে ইষাণ কিষাণ ও ১০ রানে তিলক ভার্মা অপরাজিত রয়েছেন।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

এরপর ব্যাট করতে আসেন তিলক ভার্মা। তাকে নিয়েই দেখে-শুনে খেলে যাচ্ছেন আরেক ওপেনার ইষাণ।