রাজধানীতে এনসিপির বিক্ষোভ

NCP protests
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। পরে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘নির্বাচনের পর একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা, কিন্তু এমন একটি সময়ে আমাদের রাজপথে থাকতে হচ্ছে।’এসময় দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিক্ষোভে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।