রাজশাহীতে বালুর স্তূপে পরিত্যক্ত দুই ককটেল উদ্ধার

Two cocktails recovered
ছোটন সরদার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১২ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
রাজশাহীতে বালুর স্তূপে পরিত্যক্ত দুই ককটেল উদ্ধার
রাজশাহীতে বালুর স্তূপে পরিত্যক্ত দুই ককটেল উদ্ধার হয়েছে

রাজশাহীতে বালুর স্তূপে পরিত্যক্ত দুই ককটেল উদ্ধার হয়েছে,রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাবেক ২৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের বিপরীত পাশে নির্মাণাধীন একটি ভবনের ফাঁকা জায়গায় রাখা বালুর স্তূপের ওপর থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়,

আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা বালুর ওপর পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে  ককটেল উদ্ধার করে ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করে।

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কেউ এগুলো সেখানে রেখে যেতে পারে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।