বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন (ধানের শীষ) প্রতীকের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ।
ঘোষিত ফলাফলে ধানের শীষের প্রতীকে ভোট পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৮৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৪২১ ভোট।
আসনটিতে প্রতিন্দ্বীতাকারী অপর প্রার্থীদের মধ্যে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির বিদ্রোহী ( স্বতন্ত্র) কলস প্রতীকে ১৭ হাজার ১২৯ ভোট, জাতীয় পার্টির মো. মাসুদ রানা (লাঙ্গল) প্রতীকে ৪ হাজার ৮৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নাছির বিন আছগর (হাতপাখা) প্রতীকে ৩ হাজার ৬৪৩ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত কালিপদ সরকার (মই) প্রতীকে ১ হাজার ২৩৩ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেন (জাহাজ) প্রতীকে ৮২৩ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত আবদুল্লাহ আল মামুন সৈকত (টেলিভিশন) প্রতীকে ১৯৫ ভোট পেয়েছেন।