আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট

ভোট গণনায় ‘অনিয়মের’ অভিযোগ এনসিপির

Allegations of 'irregularities' in vote counting
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৬ পূর্বাহ্ন
ভোট গণনায় ‘অনিয়মের’ অভিযোগ এনসিপির
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় ‘অনিয়মের’ অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অন্যের একটি পোস্ট শেয়ার করেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘ছবিতে সংযুক্ত ব্যালটটি ঢাকা-৮ আসনের, যা প্রিসাইডিং অফিসার মির্জা আব্বাসের পক্ষে বৈধ ব্যালট পেপার হিসেবে গ্রহণ করেছেন।  আর পি ও, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩১(৫)(খ) অনুযায়ী একজন ভোটার ব্যালট পেপার গ্রহণের পর, যে প্রার্থীকে ভোট দিতে চান তার নাম ও প্রতীকের জন্য নির্ধারিত ঘরের ভেতরে বিধি অনুযায়ী চিহ্ন (prescribed mark) প্রদান করবেন‘।

এতে আরো লেখা হয়, ‘আর পি ও, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬(৪)(গ)(iv) অনুযায়ী যে ব্যালট পেপারে এমন চিহ্ন আছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় না ভোটার কাকে ভোট দিয়েছেন—সেই ব্যালট গণনা থেকে বাদ দিতে হবে।’

পোস্টে লেখা হয়, ‘ঢাকা-৮ এ প্রিসাইডিং অফিসাররা আর রিটার্নিং অফিসার আইনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে এরকম স্পষ্ট বহু বাতিল ব্যালট পেপারকে মির্জা আব্বাসের পক্ষে প্রাপ্তভোট হিসেবে গণণা করছেন। ঢাকা-৮ আসনে চোখের সামনে প্রশাসন কর্তৃক এই স্পষ্ট অনিয়ম করার উদ্দেশ্য পুরো জাতির সামনে পরিস্কার হয়ে গেছে বলে আশা করি।’

সূত্র : যুগান্তর