ব্রাক্ষণবাড়িয়া-২

বড় ব্যবধানে জয় পেয়েছেন রুমিন ফারহানা

Rumin Farhana
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৮ পূর্বাহ্ন
বড় ব্যবধানে জয় পেয়েছেন রুমিন ফারহানা
ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।.........সংগৃহীত ছবি

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন।

১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে রুমিন ফারহানার নাম ঘোষণা করেন।

এ আসনে রুমিনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপির জোট মনোনীত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে রুমিনের হাঁস মার্কার বিরুদ্ধে লড়াই করেছিলেন।