রাজশাহীর ছয়টি আসনের বে-সরকারী ফলাফলে বিএনপি ৪- জামাত ২ আসনে বিজয়ী

BNP wins 4 seats, Jamaat wins 2 seats
আবুল কালাম আজাদ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
রাজশাহীর ছয়টি আসনের বে-সরকারী  ফলাফলে বিএনপি ৪- জামাত ২ আসনে বিজয়ী
রাজশাহীর ছয়টি আসনের বে-সরকারী ফলাফলে বিএনপি ৪- জামাত ২ আসনে বিজয়ী

রাজশাহী রিটার্নিং অফিস থেকে প্রাপ্ত ফলাফলে জানাগেছে,রাজশাহীর ছয়টি আসনের মধ্যে ৪ টি আসনে বিএনপি ও ২ টি আসনে জামাত প্রার্থী বিজয়ী হয়েছে। 

আসন গুলের মধ্যে:-

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)

মোট কেন্দ্র ১৫৯টি। এর মধ্যে ৫৯ কেন্দ্রের ফলাফল। জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৬৭ হাজার ৯০২ ভোট। বিএনপি দলীয় প্রার্থী শরিফ উদ্দীন পেয়েছেন ৫৯ হাজার ৩০৭ ভোট।বিজয়ী জামাত প্রার্থী মজিবুর রহমান।

রাজশাহী-২ (সদর)

মোট কেন্দ্র ১১৫টি। এর মধ্যে ৪৭ কেন্দ্রের ফলাফল। বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ৫৬ হাজার ৫০০ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৪৭ হাজার ২৯১ ভোট।বিজয়ী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর)

মোট কেন্দ্র ১৩১টি। প্রাপ্ত ফলাফল ২৪ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী শফিকুল হক মিলন পেয়েছেন ৩৩ হাজার ৬৮৮ ভোট।জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২৩ হাজার ২৩৩ ভোট। বিজয়ী বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন।

রাজশাহী-৪ (বাগমারা)

মোট কেন্দ্র ১২২টি। প্রাপ্ত ফলাফল ৬৩ কেন্দ্র। জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ৫৮ হাজার ৬৬৬ ভোট। বিএনপি দলীয় প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৬৬৫ ভোট।বিজয়ী জামাত প্রার্থী ডা,আব্দুল বারি সরদার।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)

মোট কেন্দ্র ১৩২টি। প্রাপ্ত ফলাফল ৪৬ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ১৪৫ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৭৭৯ ভোট।বিজয়ী বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)

মোট কেন্দ্র ১১৯টি। প্রাপ্ত ফলাফল ৫৯ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদ পেয়েছেন ৬৭ হাজার ২১৩ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৪৪ হাজার ৭৯১ ভোট। বিজয়ী বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ।