কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ বিজয়ী

Salahuddin Ahmed
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ বিজয়ী
সংগৃহীত ছবি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চকরিয়া ও পেকুয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত ফলাফল বিবরণীতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

চকরিয়া-পেকুয়া উপজেলার ১৭৬টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুখ (জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।

কক্সবাজার-১  চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন।

তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।