পবা-মোহনপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
পবা-মোহনপুরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি রয়েছেন,রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ হাবিবা প্রতিপক্ষের কর্মীদের হামলার শিকার হয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পবা-মোহনপুর এলাকার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে, হামলায় তিনি সামান্য আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৪টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন,আহত শেখ হাবিবা (৩৬) ফুটবল প্রতীকে রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি মোহনপুর উপজেলার সিংমারা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. মাসুদ রানা,প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নলখোলা এলাকায় প্রচারণা চলাকালে প্রতিপক্ষ দলের কয়েকজন কর্মীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে শেখ হাবিবা মাটিতে পড়ে যান এবং শারীরিকভাবে আঘাত পান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে,
এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।