রাজশাহী-১ আসনের ভোট কেন্দ্রে গুলোতে স্বতঃস্ফূর্ত ভোট প্রদান চলছে ৩০%
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩০% ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। তীব্র রোদ উপেক্ষা করে মহিলা ও পুরুষ ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুজনকেই শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
শরীফ উদ্দীন নতুন মুখ হলেও তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। অন্যদিকে, অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং একাধিকবার নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে।
আসনটি গোদাগাড়ী ও তানোর, দুটি উপজেলা নিয়ে গঠিত। এছাড়া, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ ও এবি পার্টির প্রার্থীরা সকলেই স্থানীয়। গোদাগাড়ীর ভোটার ২ লাখ ৩৭ হাজার ৩৫৫ জন। অপরদিকে তানোরে ১ লাখ ৪৫ হাজার ৩৫১ জন।