জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ

Free medical and medicine distribution
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মাগুরা জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ইটখোলা বাজারে ক্যানসার, ডায়াবেটিস, মহিলা ও শিশুসহ বিভিন্ন রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খাঁন। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার মো. আলিমুজ্জামান। এছাড়া ব্যবস্থাপনায় ছিলেন জাহান প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মাসুদুল হক।

আয়োজক সূত্রে জানা যায়, এই কর্মসূচিতে রোগী দেখছেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মো. আলিমুজ্জামান, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার দিলারা আকবার লাবনী, ডাক্তার মো. মাসুদুল হকসহ ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার চিকিৎসকরা।