মিরপুরে বিহারি ক্যাম্প এলাকায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Bodies of husband and wife along with two children recovered
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
মিরপুরে বিহারি ক্যাম্প এলাকায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পল্লবী থানা এলাকার মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।