সমবায়ীদের অংশগ্রহণে পবায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাটে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে একতা মহিলা সমবায় সমিতি’র হলরুমে রাজশাহী জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও উপজেলা সমবায় কার্যালয়ের পরিচালনায় দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. লতিফ, জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো. ফিরোজুর রহমান, সহকারী পরিদর্শক মো. মামুন-উর-রশীদ, প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. নাসির উদ্দীন, সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক বিউটি রানী সাহা।
উল্লেখ্য প্রশিক্ষণে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা, জমা-খরচ হিসাব হালনাগাদ, অডিট, এজিএম, অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবাসমুহু সম্পর্কে ধারনা, সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।