রাজশাহীতে মিজানুর রহমান মিনুর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণা

Mizanur Rahman Minu
জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন
রাজশাহীতে মিজানুর রহমান মিনুর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী প্রচারণা
ছবি - বিজয় বাংলা

০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিটের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজশাহী সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রচারণায় নেতৃত্ব দেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জমসেদ আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মালেক রানা। এসময় উপস্থিত বিজ্ঞ আইনজীবীগণ ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক রাষ্ট্র গঠন, নাগরিক অধিকার রক্ষা এবং বাকস্বাধীনতা নিশ্চিতকরণে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

প্রচারণা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জেলা জজ আদালতের জি.পি. অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, দায়রা জজ আদালতের পি.পি. অ্যাডভোকেট রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম, দ্রুত বিচার ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রুমি।

এছাড়াও নারী ও শিশু আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট ইমতিয়ার মাসরুর আল-আমীন ও অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, শিশু আদালতের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি ও শাহীন কবির, মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মোজাম্মেল হক, জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালের স্পেশাল পি.পি. অ্যাডভোকেট মো. শাহজামাল, অ্যাডভোকেট শাহিন মাহমুদ, অ্যাডভোকেট ফাইসাল আলম নয়নসহ শতাধিক বিজ্ঞ আইনজীবী এতে অংশগ্রহণ করেন।