মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
গোদাগাড়ী–তানোরের গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভায়স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সর্বস্তরের মানুষ।এটি ছিল শুধু ভোটের প্রচারণা নয়— এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার বিরুদ্ধে মানুষের নীরব প্রতিবাদের প্রকাশ। মেজর জেনারেল শরিফ উদ্দিন ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুনেছেন,চোখে চোখ রেখে আশ্বাস দিয়েছেন—“এই জনপদ আর অবহেলিত থাকবে না।আপনাদের কণ্ঠই হবে আমার রাজনীতির দিকনির্দেশনা।”তিনি আরও বলেন—“রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়,রাজনীতি হলো মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার।টের মর্যাদা, নাগরিক সেবা ও ন্যায়বিচার—এই তিনটি হবে আমার অগ্রাধিকার।”
কাকন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মানুষ আজ নতুন করে বিশ্বাস করতে শুরু করেছে— এই নেতৃত্ব কথার নয়, কাজের নেতৃত্ব। ধানের শীষের পতাকাতলে এই গণজাগরণ ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়।ইনশাআল্লাহ,জনতার শক্তি আর ঐক্যের ওপর ভর করেই বিজয়ের সূর্য উদিত হবে।