রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুত সভামঞ্চ

Stage ready for Tarique Rahman's arrival
আবুল কালাম আজাদ:- ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:- ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন
রাজশাহীতে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুত সভামঞ্চ
রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় পর্যায়ের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে সভামঞ্চের শেষ প্রস্তুির কাজ চলছে

আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় পর্যায়ের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে সভামঞ্চের শেষ প্রস্তুির কাজ চলছে। ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিতে  ডগ স্কয়ার্ড সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দফায় দফায় সভামঞ্চ এলাকা ও পুরোমাঠ পর্যবেক্ষন ও পরিক্ষা নিরিক্ষা কোরছেন।

অন্যদিকে প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বহরপুর মোড় হতে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

“দীর্ঘ ২৩ বছর পর ২৯ জানুয়ারি রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। 

তনি সর্বশেষ ২০০৩ সালে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা করেন।

রাজশাহী সমাবেশকে সফল করতে নগরীর ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাবেশকে সফল করার পাশাপাশি ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে সকলে একযোগে কাজ করছেন । বিএনপি নেতারা বলছেন,তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।”