নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা

Nasiruddin Patwari
অনলাইন ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৬ ০২:২৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৭ জানুয়ারি ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি)  সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।এর তিন দিন পরেই নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামালার ঘটনাটি ঘটেছে।