রাবি'র অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মাদার বখশ এর ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ

Today is the 59th death anniversary of Mother Bakhsh.
ইফতেখায়ের আলম মাসুদ ২০ জানুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
ইফতেখায়ের আলম মাসুদ ২০ জানুয়ারি ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
রাবি'র অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মাদার বখশ এর ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ
মরহুম মাদার বখশ

রাজনীতিবিদ ও সমাজসেবক। নাটোর জেলার সিংড়া থানার স্থাপনদিঘি গ্রামে এক  কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৬ সালে রাজশাহী কএলজ থেকে বি.এ, ১৯২৮ সালে কলকাতা বিশঙ্কবিদঞ্ঝালয় থেকে ইতিহাসে এম.এ পাস করেন এবং ১৯২৯ সালে রিপন কলেজ থেকে বি.এল ডিগ্রি লাভ করেন। তাঁর শিক্ষা জীবনের ব্যয় তিনি নিজেই পরিশ্রম করে অর্জন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন রাজশাহী জজকোর্টে আইন ব্যবসায় যোগদানের (১৯৩৪) মাধ্যমে। মাদার বখশ ১৯৪৬ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগএর প্রার্থী হিসেবে আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৫০ থেকে ১৯৫৬ পর্যন্ত তিনি রাজশাহী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর সময় রাজশাহী পৌরসভার ব্যাপক উন্নতি সাধিত হয়। এই সময় রাজশাহীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস ও শহরের একটি সড়কের নামকরণ করা হয়। তাঁর নামে আরও স্থাপিত হয়েছে ‘মাদার বখশ আইডিয়াল স্কুল’ (১৯৮৬) ও ‘মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি মহিলা কলেজ’ (১৯৮৬)। ১৯৬৭ সালের ২০ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। 

লেকখ পরিচিতি:  ইফতেখায়ের আলম মাসুদ, রেজিষ্টার রাজশাহী বিশ্ববিদ্যালয়।