মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে কম্বল ও খাদ্য বিতরণ কাল

Blanket and food distribution
নিজেস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ১৮ জানুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মতিহার থানা দক্ষিণ যুবদলের উদ্যোগে কম্বল ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহীর জাহাজ ঘাট ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত কম্বল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম (জনি) এবং সদস্য সচিব রফিকুল ইসলাম (রবি)।

মতিহার থানা দক্ষিণ যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত কর্মসূচিতে মতিহার থানার সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

কর্মসূচিটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন বশির উদ্দিন সনি, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মতিহার থানা (দক্ষিণ) যুবদল এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদল।