চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিএনপির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়ন বিএনপির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী নওগাঁর পোরশা উপজেলার মহাডাঙ্গা কুসুমকুন্ডা দিঘির পাড়ে বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজন করেন বিএনপি এর পার্বতীপুর ইউনিয়ন শাখা। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বুয়েট আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, মোসাদ্দেক হোসেন তুসার, আব্দুল লতিব, রবিউল ইসলাম বাবু, সেক্রেটারি এস এম মনিরুল ইসলাম মাখন, ৭নং ওয়ার্ড সেক্রেটার ও ইউপি সদস্য সাদিকুল ইসলাম, ১নং ওয়ার্ড সেক্রেটার জিন্নাহ আলী,৫নং ওয়ার্ড সেক্রেটার মানিক মিয়া, ৬নং ওয়ার্ড সেক্রেটার একবর আলী, ৪নং ওয়ার্ড সেক্রেটার শাহজাহান আলী, ডাক্তার আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি মহসিন আলী
শহিদুল ইসলাম লিটন, ছাত্রনেতা আয়াত আলী।
এছাড়াও পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈকালে ২০২৬ সালের ২৬ টি প্রাইজ নিয়ে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।