
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি দুর্গা মন্দির কর্তৃক আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে নাট্য ও নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী রাতে আরতি শেষ বিভিন্ন নাট্য ও নৃত্য প্রতিযোগিত অংশগ্রহণ করেন ভক্তবৃন্দ। নাট্য অভিনয়ে ছিল মা কালীর দৃশ্য। সে সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু অশোক কুমার দাস, গোমস্তাপুর থানার সহকারি উপরিদর্শক আওয়াল হোসেন, সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, অসীম কুমারসহ অন্যরা । বাবু অশোক কুমার দাস বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলাও জোর দিতে হবে যাতে আগামী ভবিষ্যৎ যেন পথ হারিয়ে না যায় এবং তাদের খেয়াল রাখতে হবে কখন কোথায় কার সাথে মিশে কোথায় যাই। আর সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কতৃক বিজয়ীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দরা।