রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বোতাম চেপে কর্মসূচির সূচনা করার পরপরই চাষিদের মোবাইল ফোনে প্রণোদনার অর্থ পৌঁছে যায়।
অর্থ পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরাও একই ধ্বনি দেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।