Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২০ অক্টোবর ২০২৬
০৩:০১ অপরাহ্ন

বোদায় ৯৬ পূজামণ্ডপে দিন-রাত পাহারায় আনসার ও ভিডিপি সদস্য

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Ansar and VDP members guard 96 puja mandap day and night in Boda

পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তাঁরা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অমলেন্দু সাঁজোয়া এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. করিমন নেছা জানান, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সদস্যদের।

বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

    

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news