Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২০ অক্টোবর ২০২৬ | ০১:১৯ অপরাহ্ন

‘একটু সাবধানতা, নিয়ম মেনে গাড়ি চালানো বাঁচাতে পারে অনেক প্রাণ’

অনলাইন ডেস্ক ২০ অক্টোবর ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ায় মঙ্গলবার ভোরে যাত্রাবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম। সেই সঙ্গে সড়কপথে গাড়ি চালানোর সময় চালকদের ধৈর্যধারণ এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে একটি পোস্টে এসব বলেন তাইজুল।

বাঁহাতি এই স্পিনার লেখেন, ‘প্রতিটি জীবনের মূল্য আছে। প্রতিটি মানুষের জন্য কেউ না কেউ ঘরে অপেক্ষা করে থাকে।’

‘আজ ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।’

মহাসড়কে গাড়ি চালানোর সময় চালকদের ধৈর্যধারণ এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে তাইজুল লেখেন, ‘যারা আজ বাড়ি ফেরার পথে ছিলেন, তারা আর কোনোদিন ফিরবেন না। কোনো মা তার সন্তানের, কোনো সন্তান তার বাবার অপেক্ষায় থাকবে চিরকাল। একটু সাবধানতা, একটু ধৈর্য, নিয়ম মেনে গাড়ি চালানো বাঁচাতে পারে অনেক প্রাণ। সড়কে আর কোনো মায়ের কোল খালি না হোক।’

পোস্টের শেষে দুর্ঘটনায় নিহত এবং আহতদের নিয়ে তাইজুল লেখেন, ‘নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

--সংগৃহীত ছবি