Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ অক্টোবর ২০২৬ | ১০:২৩ অপরাহ্ন

বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক এবং খেলা সামগ্রী বিতরণ করলেন

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটােরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৫ জনকে ১বান করে ঢেউটিন এবং একটি মন্দিররে ১ বান, মোট ৩৬ বান ঢেউটিন এবং ৩৫ জনকে ৩ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেওয়া হয়।

পাশাপাশি বোদা উপজেলার ক্রীড়া প্রেমীদের মাঝে খেলার সরঞ্জামাদিও বিতরণ করা হয়।  

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, অনুদানের ক্ষেত্রে কোন দলমদেখা হবে না। যারা পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সব সময় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।