Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৯ অক্টোবর ২০২৬
০৮:২৬ অপরাহ্ন

ওঁজে ডি’অর জিতলেন এমবাপে

অনলাইন ডেস্ক Mbappe wins the Olympique d'Or

কিলিয়ান এমবাপে জিতেছেন ২০২৬ সালের ওঁজে ডি’অর পুরস্কার। ফরাসি সাময়িকী ওঁজে মন্দিয়াল–এর পাঠকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার জিততে পিএসজির দুই তারকা হোয়াও নেভেস ও খভিচা কাভারাস্খেলিয়াকে পেছনে ফেলেছেন এমবাপে।


পুরস্কারটির জন্য ভোট দিয়েছেন দুই মিলিয়নের বেশি পাঠক। তাদের মধ্যে ৪৮.২ শতাংশ ভোট পেয়েছেন এমবাপে। দ্বিতীয় হওয়া নেভেস পেয়েছেন ১১.৯ শতাংশ ভোট। আর কাভারাস্খেলিয়া পেয়েছেন ১০.৮ শতাংশ।


পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপে। এই স্বীকৃতিকে সারা বছরের পরিশ্রমের পুরস্কার হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে এটি তাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে বলে জানিয়েছেন রিয়াল তারকা।


'স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। সারা বছর ধরে যে পরিশ্রম করেছি, এটি তারই পুরস্কার। আরও ভালো করতে এবং এগিয়ে যেতে এটি আমাকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে,' বলেছেন এমবাপে।


সমর্থকদের ভোটে পুরস্কার জেতার তাৎপর্য নিয়েও কথা বলেছেন ফরাসি ফরোয়ার্ড। তার মতে, আধুনিক ফুটবলে সমর্থকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দর্শকদের বিনোদন দেওয়াও ফুটবলারদের কাজের একটি অংশ। তাই অন্য সবার চেয়ে বেশি আনন্দ দিতে পেরেছেন—এমন স্বীকৃতি পাওয়া তৃপ্তির বিষয়।


২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০টির বেশি গোল করেছেন এমবাপে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন ফরাসি অধিনায়ক।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news