Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ অক্টোবর ২০২৬ | ০৭:০৯ অপরাহ্ন

দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গি

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে নওগাঁর বদলগাছীতে চার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা এসব বস্ত্র বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় বদলগাছী উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বদলগাছী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলার আটটি ইউনিয়নের চার শতাধিক অসহায় মানুষের হাতে তিনি শাড়ি-লুঙ্গি তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রতিবছর বদলগাছী ও মহাদেবপুর—এই দুই উপজেলায় এ উপহার বিতরণ করা হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


নওগাঁর বদলগাছীতে চার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।