Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল রাজশাহী ওপেন লাইন শাখার নতুন কমিটি গঠিত

আবুল কালাম আজাদ, রাজশাহী :- New committee of Open Line branch formed

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল রাজশাহী ওপেন লাইন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বাংলাদেশ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায়ে গতিশীল ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।  


​নবগঠিত কমিটিতে মোঃ জুয়েল রেজা রাজা সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ রাসেল আহমেদ খান সম্পাদক এবং মোঃ দেলোয়ার হোসেন খান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।  


​নতুন দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা এবং রেলওয়ে কর্মচারীদের সার্বিক কল্যাণ ও ন্যায়সংগত দাবি আদায়ে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


​এদিকে নতুন কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ উদ্দীপনা দেখা গেছে। অন্যদিকে নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। 

​


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news