Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ অক্টোবর ২০২৬ | ০৫:৪৯ অপরাহ্ন

রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক

আবুল কালাম আজাদ ​,রাজশাহী :- ১৭ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাজশাহী সফরকে কেন্দ্র করে রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক।

​শনিবার (১৭ অক্টোবর) রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি ব্যক্তিগতভাবে নগরীর ঐতিহাসিক রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। একই সাথে মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। মতবিনিময়কালে বিজিবি অধিনায়ক স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ উৎসবমুখর, আনন্দঘন ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

​আগামী ২০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও তার আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

​পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সংস্থার মধ্যে সমন্বয় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।


ছবি