Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ অক্টোবর ২০২৬ | ১০:৫৭ পূর্বাহ্ন

চাষাবাদের জমি দখল চেষ্টার অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

কক্সবাজার জেলা প্রতিনিধি : ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজার সদরের খুরুশকুলে চাষাবাদের ভোগদখলীয় জমি রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে ভুক্তভোগীরা। তারা শতশত নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন করে ভূমিদস্যু, দখলবাজ ও জালিয়াতকারিদের কঠোর শাস্তি দাবি করেছে প্রশাসনের কাছে। 


জুমাবার (১৬ অক্টোবর) বিকেলে খুরুশকুল ৪নং ওয়ার্ড কাউয়ার পাড়ায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন একই এলাকার বদরুদ্দোজার পুত্র আমির সোলতান, স্থানীয় বাসিন্দা হাজী মমতাজুল আলম, ডা. মফিজুল আলম ও ভুক্তভোগী সেলিম। 


মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, খুরুশকুল ডিসি রোড সংলগ্ন রাখাইন পাড়ার পূর্ব পাশে ১৯৯০ সালের দিকে ১৮৬৯ খতিয়ান থেকে কাউয়ার পাড়ার স্থানীয় বাসিন্দা বদরুদ্দোজা ৮০ শতক (২ কানি) জমি খরিদ করেন। যার তৎপূর্বে রেকর্ডীয় মালিক অলি আহমদ এবং মকবুল আহমদ। জমি খরিদের পর বদরুদ্দোজা নিজ নামে নতুন খতিয়ান সৃজন করেন। যার খতিয়ান নং ৩৭৭৬ এবং দাগ নং ৩১৯৩।


বদরুদ্দোজার মৃত্যুর পর তার ওয়ারিশরা জমিটি শান্তিপূর্ণভাবে ভােগ দখল করে আসছেন। এমতাবস্থায় মোর্শেদুর রহমান খোকন নামক একজন ব্যক্তি ৪০ শতক জমি তার দাবি করে নানাভাবে ষড়যন্ত্র করে আসছেন। অথচ এই জমি তার দখলে নেই, এমনকি দলিলেও নেই? উনি যে দলিল থেকে জমি ক্রয় করেছেন বলে দাবি করছেন, তার দলিল-সত্ব অন্য জমির। এছাড়া তিনি যে কাগজ নিয়ে তার ৪০ শতক জমি বলে দাবি করছেন সেই দলিলটিও ভুয়া।


মানববন্ধনে এলাকাবাসি আরও অভিযোগ করেন , সম্পূর্ণ অবৈধভাবে দখল চেষ্টায় মেতে উঠেছেন খোকন। যার কোন ভিত্তি নেই। অহেতুক তিনি ২০১৭-২০১৮ সনের দিকে ক্রয় করেছে মর্মে একটি বানানো- ভুয়া খতিয়ান উপস্থাপন করছে। কিছুদিন পূর্বে তার বিরুদ্ধে কলাতলি সায়মন বিচ রিসোর্ট-এর পাশে একটি হোটেল দখল ও চৌফলদন্ডীসহ আরও বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি জমি দখলের  অভিযোগ করেন ভুক্তভোগীরা। 


কাউয়ার পাড়াবাসি দীর্ঘ ৩৬ বছরের  ভেগদখলীয় এই জমি রক্ষা পূর্বক শান্তিপূর্ণ বসবাস বজায় রাখতে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।









ছবি