Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক road block

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধি এবং বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।


টানা তিন দিন ধরে চলা এই আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।  


শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।  


জানা গেছে, সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ ও বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে  আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকালেও তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানচলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যাননি। 

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news