Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

'ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : 'Let's start at home, build a disaster-resilient country'

'ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। 

গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায় এর বাস্তবায়নে এবং জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

জেলা প্রশাসকের সম্মেলন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলম ও কক্সবাজার চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস শুক্কুর সিআইপি। 

জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো: আজাদের রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক, জেলা পুলিশ প্রতিনিধি, রেডক্রিসেন্ট সোসাইটি প্রতিনিধি, পৌর কর্মকর্তা শামীম আক্তার, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট রাবেয়া সুলতানা, ইউএনডিপি প্রতিনিধি রুনা জেসমিন, সুশীলন এর আক্তারুজ্জামান ও পালস এর খাইরু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news