Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৩ অক্টোবর ২০২৬
০৬:৩১ অপরাহ্ন

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:- Inauguration of a three-day training course for officials and employees

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান উন্নয়ন এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে। জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দাপ্তরিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news