Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ অক্টোবর ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যাত্রীবাহী 'সৌদিয়া' বাসে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Two drug dealers arrested with marijuana on 'Saudia' bus

কক্সবাজার লিংক রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, কক্সবাজার। উক্ত অভিযানে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


এসআরবি জানিয়েছে, শনিবার ৩ অক্টোবর ২০২৬ এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি কক্সবাজার শহরের দিকে আসছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে আভিযানিক দল কক্সবাজার লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী গাড়িতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ভোরে ‘সৌদিয়া পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ১ জন পুরুষ ও ১ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। 


অভিযানে গ্রেফতাররা হলেন উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোঃ এবাইদুল্লাহ এর ছেলে মোঃ আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড  ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করে। উদ্ধার গাঁজা ও গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news