Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
০২ সেপ্টেম্বর ২০২৬
০৬:৫৪ অপরাহ্ন

বোদায় ট্রাক তেললড়ীর ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Easybike rider killed in truck-truck collision

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫ ০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তিন জন। তাদের বোদা হাসতালে ভর্তি করা হয়।  নিহত শহিদুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া গ্রামে। তিনি বোদা মিলগেট অটোবাইক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া নামক স্থানে সোনার বাংলা পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। নাজিরপাড়া সোনার বাংলা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে প্রায় ২০ মিনিট যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ তাৎক্ষণিক আহত ৩ যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকা থেকে তেলবাহী ট্রাকটি জব্দ করেছে বোদা হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news