Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ আগস্ট ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ক্যাস্টর অয়েল থেকে দূরে থাকবেন যারা

অনলাইন ডেস্ক Those who should stay away from castor oil

যাদের নিয়মিত চুল পড়ছে কিংবা পাতলা দাঁড়ি নিয়ে জীবন পার করে যাচ্ছেন, তাদের অনেকে ক্যাস্টর অয়েল সম্পর্কে জেনে থাকবেন। চুল কিংবা লোমকূপে পুষ্টি জোগানো থেকে শুরু করে শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরানো, ফাটা গোড়ালির পরিচর্যায় ক্যাস্টর অয়েলের জুড়ি মেলা ভার। তবে অনেকেই হয়তো জানেন না, প্রাকৃতিক এই তেলটি কারও কারও জন্য ক্ষতিকর হতে পারে। 


ক্যাস্টর অয়েল কি?


ভেন্না কিংবা ভেন্না গাছের নামও শুনে থাকবেন হয়তো আপনারা। মূলত, কাঁটালো দেখতে ভেন্নার ভেতরে থাকা বীজ থেকেই আসে ক্যাস্টর অয়েল। একে ভেন্নার তেলও বলা হয়। দেখতে সয়াবিন তেলের চেয়ে খানিকটা লালচে, তবে অনেকটা ঘন ও আঠালো প্রকৃতির। বাজারের সুপার শপগুলোতে ছোট বোতলে পাওয়া যায় নিয়মিতই।


ভেন্নার ফল, বীজ ও ক্যাস্টর অয়েল


এবার তবে জেনে নেওয়া যাক, ক্যাস্টর অয়েল তথা ভেন্নার তেল থেকে কারা দূরে থাকবেন...


ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড ত্বক ও চুলকে সতেজ রাখতে সাহায্য করে। তবে প্রাকৃতিক এই উপাদানটি সবার ত্বক ও শরীরের জন্য সমানভাবে মানানসই নয়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়ম ও প্রয়োজনীয় সতর্কতা না মেনে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে।


অ্যালার্জি আছে যাদের


সংবেদনশীল বা অ্যালার্জিপ্রবণ ত্বকের অধিকারীদের ক্যাস্টর অয়েল ব্যবহারে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। এই তেল অত্যন্ত ঘন হওয়ায় সরাসরি মুখে বা চুলে লাগানোর বদলে নারকেল বা বাদাম তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা সহজ ও নিরাপদ। সংবেদনশীল ত্বকে এটি ব্যবহারে তীব্র চুলকানি, লালচে ভাব বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই মুখে বা চুলে ব্যবহারের আগে হাতের ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। তাছাড়া চোখ এবং শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ থেকে এই তেল সবসময় দূরে রাখা উচিত।


ক্যাস্টর অয়েল আঘাত সারায় না


শুধু ত্বক বা চুলের যত্ন নয়, ছোটখাটো আঘাত বা ফোলাভাব কমাতে গরম ক্যাস্টর পাতা ব্যবহার করার চলিত নিয়ম রয়েছে। তবে তীব্র ব্যথা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে এমন ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া উচিত।


চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যাস্টর অয়েল ঝুঁকিপূর্ণ 


কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ক্যাস্টর অয়েল সেবনের প্রচলন থাকলেও এটি অনিয়ন্ত্রিতভাবে খাওয়া একেবারেই অনুচিত। এটি অন্ত্রের চলাচল বাড়িয়ে দ্রুত কাজ করে ঠিকই, তবে প্রতিদিন বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা ঝুঁকিপূর্ণ। 


ওষুধের ওপর চলেন যারা, তাদের জন্য ক্যাস্টর অয়েল নয়


বিশেষ করে গর্ভবতী নারী, পেটের সমস্যায় ভুগতে থাকা রোগী এবং নিয়মিত ওষুধ সেবন করছেন এমন ব্যক্তিদের ক্যাস্টর অয়েল খাওয়া থেকে কঠোরভাবে দূরে থাকতে হবে। পাশাপাশি শিশু এবং নির্দিষ্ট শারীরিক জটিলতা থাকা ব্যক্তিদের যেকোনো ক্ষেত্রে ক্যাস্টর অয়েল ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক।



© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news