Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২৯ জুলাই ২০২৬
১২:০১ অপরাহ্ন

বিপক্ষে নিউজ হওয়ায় সাংবাদিকদের হুমকি দিলেন রাকসু ভিপি

রাজশাহী ব্যুরোঃ Journalists threatened for reporting against them

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি। 

তিনি বলেন, ‘আপনারা কালকে ছাত্রলীগের পক্ষ হয়ে অনেকে নিউজ করছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সোমবার বিকেলে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় রাকসু।

সাংবাদিকদের শব্দ প্রয়োগে হুশিয়ারি দিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘সাংবাদিকরা যে শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?’

তিনি আরো বলেন,আমার জিএস ভুক্তভোগী আম্মার বলেছেন, রাকসু ভবনে হামলার ঘটনায় যতজন ছাত্রলীগ ছিল তার চেয়ে বেশি ছাত্রদল ছিল। শিক্ষার্থীদের উপর যেই হামলা করুক আমরা ব্যাবস্থা নিব। প্রশাসন বিএনপিপন্থী বলে ছাত্রদলের বা শিবিরের বিচার হবে না এমন নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এসএম সালমান সাব্বির, মিডিয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news