Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২২ জুলাই ২০২৬
০৮:০৭ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজশাহীতে ৫৫ মামলা, ৪৫ যানবাহন জব্দ

নিজস্ব প্রতিনিধি:- 55 cases, 45 vehicles seized

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিক্সা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ৪৫টি যানবাহন আটক করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news