Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
২১ জুলাই ২০২৬
০৫:১২ অপরাহ্ন

সাড়ে ৮ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আবুল কালাম আজাদ,রাজশাহী:- Rajshahi rail communication normal after 8.5 hours

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় সাড়ে ৮ঘণ্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।

এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্ত হয়েছে। অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট আবারও সভা হবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। এতে কয়েক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। বৈঠকে সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news