Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৯ জুলাই ২০২৬ | ০৮:২৯ অপরাহ্ন

আরডিএ চেয়ারম্যানর সঙ্গে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি :- ১৯ জুলাই ২০২৬

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, এমপি।

রোববার ১৯ জুলাই দুপুর পৌনে ২টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।

আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।


আরডিএ চেয়ারম্যানর সঙ্গে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ