Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১২ জুলাই ২০২৬ | ০৭:১০ অপরাহ্ন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

নিজস্ব প্রতিনিধি:- ১২ জুলাই ২০২৬

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)।

রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রশাসক বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী ও অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্রের বিকাশ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও জনকল্যাণে নিবেদিত কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।


রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)।