Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ জুলাই ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রংপুরের প্রবীণ সাংবাদিক বাবলার মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:- Touhidul Islam Babla

রংপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক নেতা তৌহিদুল ইসলাম বাবলা-এর মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি সামাদ খান এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর শনিবার ১১ জুলাই ২০২৬ সকাল ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম বাবলা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গন, বিশেষ করে উত্তরাঞ্চলের সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিককে হারাল।

নেতৃবৃন্দ আরও বলেন, তৌহিদুল ইসলাম বাবলা প্রায় চার দশক ধরে নিষ্ঠা, সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করে উত্তরাঞ্চলের গণমাধ্যমে অনন্য অবদান রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। মহান আল্লাহ তাঁদের এই অপূরণীয় শোক ধৈর্য ও শক্তির সঙ্গে বহন করার তাওফিক দান করুন।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news