Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুলাই ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

সৈয়দ মাহামুদ শাওন ( রাজশাহী): To prevent child marriage and child labor

রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে দীর্ঘদিন ধরে কাজ করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বয়ে পরিচালিত বিভিন্ন কর্মসূচির ফলে আগের তুলনায় এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়মিত সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, শিশু ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়, শিশু সুরক্ষা কমিটি গঠন এবং সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে কাজ করছে। একই সঙ্গে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, শিক্ষা উপকরণ প্রদান এবং দরিদ্র পরিবারের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এসব কার্যক্রমের ফলে বাল্যবিবাহের বিষয়ে সামাজিক সচেতনতা বেড়েছে, শিশুশ্রম নিরুৎসাহিত হচ্ছে এবং শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিশুদের অধিকার সম্পর্কে অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবও তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তথ্য অনুযায়ী, সংস্থাটি বাংলাদেশে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকায়ন, দুর্যোগ মোকাবিলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি স্থানীয় অংশীজনদের নিয়ে কাজ করছে। এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতনমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলা।

তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে তারা শিশুদের সুরক্ষা ও শিক্ষার বিষয়ে কাজ করছে। এর ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করছি।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news