Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১৮ জুন ২০২৬
০৬:৫৯ অপরাহ্ন

রাজশাহী নগরীর শাখার উদ্যোগে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- A discussion meeting to achieve 11-point demands

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, অটো ও ভ্যান চালক দলের উদ্যোগে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে নগরীর অনুরাগ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা বহাল রাখতে হবে। তবে জ্বালানি, যন্ত্রাংশ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে রুটভেদে ভাড়ার যৌক্তিক সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে চালক ও যাত্রীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক সম্মান ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহবুবুল হক মানা । সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ হেলাল উদ্দিন, এম. আলম, তৌহিদ, বারল নয়ন, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ আনু, মোহাম্মদ শহীদ, দপ্তরের আলমগীর প্রচার সম্পাদক এলাহী এবং রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news