Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ জুন ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে জাতীয় ফলমেলা ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ): National Fruit Fair 2026 inauguration and discussion meeting

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ফলমেলা ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  ৩দিনব্যাপী জাতীয় ফলমেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি।

উদ্বোধন শেষে জাতীয় ফলমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী (টিপু), সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ফলচাষি ও বাগান মালিকরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি সম্ভব। দেশীয় বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলায় প্রায় ৩০ প্রজাতির আমের চাষ হয়। এছাড়াও কাঠাল, ডাব, পেঁপে, লিচু, তাল, চালতা, খেজুর, কলা, বেল, কমলা, মাল্টা, লেবু, সফেদা, আমড়া, পেয়ারা, ডালিম, বেদানা, জাম্বুরা, ডেউয়া, আঙুর, জামরুলসহ বিভিন্ন প্রজাতির ফল চাষ করা হয়। 

এসব ফল স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়। 

মেলায় এসব ফল দেখতে ছাত্রছাত্রী,উদ্যোগ্তা  সহ কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news