Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ জুন ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Domestic worker abuse incident

খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মিলনের মা মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে বুধবার (১৭ জুন) বিকেলে পুলিশ এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার কারণে পপি মিত্র মিলনকে মারধর করেন এবং তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মিলন চন্দ্র দাশ গত ৫ বছর ধরে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। বিকেলে পুলিশ কর্মকর্তাদের থানায় হেফাজতে নেওয়া হয়। রাতে মিলনের পরিবারকে খবর দেওয়া হলে তারা থানায় এসে মামলাই দায়ের করেন।

তিনি আরও জানান, খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিকভাবে আলোচিত হয়। এ ঘটনায় মেয়েটির মা খুলনায় আসার জন্য উদ্যোগ নেন। অভিযোগ উঠেছে যে, পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news