Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৬ জুন ২০২৬ | ১০:০৯ অপরাহ্ন

নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে দুই দলের উদ্বোধনী ম্যাচের আগে এ সংঘর্ষ বাঁধে।

স্থানীয় সময় রাত ২টায় কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শুরুতে ফুটবল সমর্থকদের উৎসবমুখর সমাবেশ থাকলেও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটছে। প্রতিদ্বন্দ্বী সমর্থকরা স্লোগান ও অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরকে উসকানি দিচ্ছিলেন।

বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। শুরুতে তারা জাতীয় পতাকা ওড়ানো, গান গাওয়া এবং উৎসবমুখর পরিবেশ তৈরির মাধ্যমে টুর্নামেন্টের সূচনা উদযাপন করছিলেন।

যেভাবে উত্তেজনা ছড়ায়

একপর্যায়ে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের কয়েকটি গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাস্তাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং জনতা ছুটোছুটি করছে। এতে উপস্থিত দর্শক ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পুলিশ দুই পক্ষকে আলাদা করে এবং সংঘর্ষপ্রবণ এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয়। আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে জনতার একটি অংশকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

নিউইয়র্কের এই ঘটনা টুর্নামেন্টের অন্য আয়োজক শহরগুলোর চিত্রের সঙ্গে ভিন্নতা তৈরি করেছে। বিশ্বকাপের শুরুর দিনগুলোতে বিভিন্ন দেশের সমর্থকদের শান্তিপূর্ণভাবে একসঙ্গে উদযাপন করতে দেখা গেলেও টাইমস স্কয়ারে সংঘর্ষের ঘটনা ব্যতিক্রম হিসেবে সামনে এসেছে।

তথ্যসূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ

--সংগৃহীত ছবি