Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুন ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯

অনলাইন ডেস্ক 19 arrested in vandalism case

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বুধবার (১০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মহাসড়কে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা কিংবা সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৯ জুন) সকালে কুমিল্লা-ঢাকা মহাসড়কের নিমসার বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল হাইওয়ে পুলিশের একটি দল। এ সময় উল্টো পথে চলাচলের দায়ে একটি অটোরিকশা আটক করা হলে চালক ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় । পরে অটোরিকশা চালকের চিৎকারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ। হামলায় আহত হন কনস্টেবল ইউসুফ আলী ও রাব্বি ইসলাম। একই সঙ্গে ভাঙচুর করা হয় পুলিশের একটি পিকআপ।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news